ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

উত্তরায় কী করছিলেন ইবি ছাত্রলীগ নেতা রাব্বী

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৭ অক্টোবর ২০২৪
উত্তরায় কী করছিলেন ইবি ছাত্রলীগ নেতা রাব্বী
ফজলে রাব্বী সিকদার। ছবি: সংগৃহীত

আত্মগোপনে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী সিকদারকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যালস্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইবি শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। রাব্বী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদি গ্রামের সবুজ শিকদারের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনের সময় ফজলে রাব্বী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলায় সরাসরি অংশ নেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি উত্তরা পশ্চিম থানার এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদে ফজলে রাব্বীর অবস্থান জানতে পেরে শনিবার রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডে অভিযান চালিয়ে ৩৯ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ হাফিজুর রহমান বলেন, ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র-ছাত্রীদের মারধরের নেতৃত্বে ছিলেন ফজলে রাব্বী। আন্দোলনে তার কার্যক্রম পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!