ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৩৫ দাবিতে শাহবাগে বৃহত্তর কর্মসূচির ডাক দিলেন সার্বভৌমত্ব আন্দোলন

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ৪ নভেম্বর ২০২৪
৩৫ দাবিতে শাহবাগে বৃহত্তর কর্মসূচির ডাক দিলেন সার্বভৌমত্ব আন্দোলন
ছবি: ডেইলি বাংলাদেশ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে রাজধানীর শাহবাগে বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছেন সার্বভৌমত্ব আন্দোলন। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ঐ কর্মসূচিতে দেশের ৬৪ জেলা থেকে আগত ৩৫ প্রত্যাশীরা অংশ নেবেন।

সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন আলামিন রাজু। 

রাজু বলেন, আমরা দীর্ঘ ১২ বছর থেকে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের যে দাবি, চাকরিতে বয়সসীমা ৩৫। সেই দাবি বাস্তবায়ন না করে, বয়সসীমা ৩২ করা হয়েছে। আমরা বয়সসীমা ৩৫ দাবিতে আগামী ২৩ নভেম্বর শাহবাগে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছি। এতে দেশের ৬৪ জেলা থেকে ৩৫ প্রত্যাশী পাঁচ-ছয় হাজার আন্দোলনকারী অংশ নেবেন।

Advertisement

এ সময় তিনি তার বক্তব্যে সরকারের প্রতি অতিসত্বর ৩৫ বাস্তবায়নে আহ্বান জানিয়ে সরকারি চাকরিতে প্রবেশে পুরুষের বয়স ৩৫ ও নারীদের ৩৭ করার সুপারিশ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটির প্রতিবেদন আমলে নেয়ার কথা জানান।

এসময় অন্যদের মধ্যে সার্বভৌমত্ব আন্দোলন শামীম রেজা ও ৩৫ প্রত্যাশী আন্দোলনের এম আলম মুরাদ বক্তব্য দেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!