ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তথ্য পাওয়ার জটিলতায় ভুগছে শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ১৬ নভেম্বর ২০২৪
তথ্য পাওয়ার জটিলতায় ভুগছে শাবিপ্রবি শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ওয়েবসাইটের নতুন ফ্রেমওয়ার্ক সেটআপ করায় তথ্য পাওয়ার জটিলতা বেড়েছে। এদিকে সহজ উপায়ে তথ্য না পাওয়ায় শিক্ষার্থীরা মনে করছেন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সার্ভার ডাউন হয়েছে।

নতুন আপগ্রেডেশন সিস্টেম না জানায় গত মঙ্গলবার থেকে বিভিন্ন ইনস্টিটিউটসহ বিদ্যাপীঠ সম্পর্কিত যাবতীয় তথ্য ও সেবার পেতে ভোগান্তিতে ভুগছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গুগলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের দুইটি ফ্রেমওয়ার্ক দেখাচ্ছে। গুগলে গিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ের কোনো নির্দিষ্ট ইনস্টিটিউট বা বিভাগ সার্চ করলে পুরাতনে ফ্রেমওয়ার্কে  নন আপডেট তথ্য প্রদর্শন করছে কিংবা সার্ভার পুরোপুরি ডাউন দেখাচ্ছে। 

Advertisement

অন্যদিকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নাম 'www.sust.edu' লিখলে নতুন ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপডেট তথ্য দেখাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুর রহিম বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিজিটাল সেবা নিশ্চিত করতে সমস্ত কাজ অনলাইনভিত্তিক করেছে। কিন্তু ওয়েবসাইট সার্ভার সমস্যা বা জটিলতা থাকলে, ডিজিটালাইজেশনের দাবি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের উচিত সদ্য তৈরিকৃত ফ্রেমওয়ার্কে সহজে তথ্য পাওয়ার উপায় তৈরি করা।"

রসায়ন বিভাগের শিক্ষার্থী মোমিন বলেন, ‘নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। এটা আমাদের জন্য ভালো। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উচিত পুরাতন ফ্রেমওয়ার্কটা ডিলেট করে ফেলা। এতে শিক্ষার্থীরা তথ্যের বিভ্রান্তিতে ভুগবে না।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পরিচালক অধ্যাপক শাহিদুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আগের ওয়েবসাইটের ফ্রেমওয়ার্কটা সেকেলে ছিল। এখন নতুন ফ্রেমওয়ার্ক যুক্ত করা হয়েছে। তবে যুক্ত করা নতুন ফ্রেমওয়ার্কের মূল্যায়ন চলতেছে। মূল্যায়ন শেষে ওয়েবসাইটের স্থায়ী ফিচার ব্যবস্থা করা হবে।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!