[ শিক্ষা ]
নোবিপ্রবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার পরিকল্পনা
ছবি: সংগৃহীত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৫ বিভাগীয় শহরে নেয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (২৪ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক।
রেজুয়ানুল হক বলেন, 'কমপক্ষে ৫টি বিভাগীয় শহরে নোবিপ্রবির ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। গুচ্ছ থেকে বের হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে পাওয়ার পরে এ নিয়ে কাজ করা শুরু হবে।'
তিনি আরো বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো এক প্রকার সরকারি বিশ্ববিদ্যালয়। আমরা বলতে গেলে সরাসরি সরকারের অধীনে। তাই আমরা চাইলেও অনেক কিছুই পারি না। কিছু করতে গেলে মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। সরকারের অনুমোদন পেলে আমরা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করব।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!