রোববার (২৪ নভেম্বর) সিনেট ভবনে এক আয়োজনের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- দর্শন বিভাগের হাইরুল ইসলাম ও শান্তা খাতুন; ইতিহাস বিভাগের খালিদ হাসান; ইংরেজি বিভাগের সাকিব আহমেদ; বাংলা বিভাগের মাজহারুল ইসলাম; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জোহরা আক্তার; আরবি বিভাগের আবু তৈয়ব; ইসলামিক স্টাডিজ বিভাগের যোবায়ের আলম; সঙ্গীত বিভাগের অভিনব সরকার কাব্য; নাট্যকলা বিভাগের ফাহিমা খাতুন; ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের লিমা খাতুন; সংস্কৃত বিভাগের সোনিয়া খাতুন এবং উর্দু বিভাগের রেজাউল করিম।
.png)
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, কোনো অ্যাওয়ার্ডই ব্যক্তিগত অর্জন না। তার পিছনে বহু মানুষে অবদান থাকে। আমরা যেন পরিবার, রাষ্ট্র ও সমাজের কারো অবদান না ভুলে যাই। পুরস্কার পেয়ে ভালো লাগে। কিন্তু তার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বও বেড়ে যায়। যদি নাগরিক হিসেবে এগুলো ফিল না করা হয়, তাহলে এই পুরস্কার বৃথা।
অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান। এছাড়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হকসহ বিভিন্ন বিভাগের কয়েকশত শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।