ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবির ফুটবল টুর্নামেন্ট থেকে দুই বিভাগকে অব্যাহতি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ২৪ নভেম্বর ২০২৪
রাবির ফুটবল টুর্নামেন্ট থেকে দুই বিভাগকে অব্যাহতি
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে সোমবার (১৮ নভেম্বর) আইন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনায় দুই বিভাগকে চলমান টুর্নামেন্ট থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এ আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে অনুষ্ঠিত খেলাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনা ফুটবলসহ অন্যান্য টুর্নামেন্ট ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।

Advertisement

এর ফলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে এবং তা টুর্নামেন্টে অংশগ্রহণের বিধানাবলীরও সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় রাবির শিক্ষা, গবেষণা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট থেকে আইন বিভাগ ও  মার্কেটিং বিভাগকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত হয়েছে। রাবি প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীবের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

এর আগে ১৯ নভেম্বর এই ঘটনা তদন্তে কমিটি গঠন করে প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!