[ শিক্ষা ]
একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি ও মানবণ্টন প্রকাশ
একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস
একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকটি বিষয়ের পাঠ্যসূচি ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে। বিষয়টি জানিয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট তিন অধিদফতরে চিঠি পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয় গঠিত পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস চূড়ান্ত করে।
গত বৃহস্পতিবার পরিমার্জিত সিলেবাস সংক্রান্ত চিঠি প্রকাশ করেছে এনসিটিবি।
.png)
চিঠিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের ১২টি করে গদ্য ও পদ্য থাকবে। এছাড়া ইংরেজি প্রথম পত্রের মূল্যায়নের অংশ হিসেবে ‘English For Today’ পাঠ্যপুস্তকে নতুন করে সংযোজিত হবে ‘Reading And Pleasure’ অংশটি।
বিজ্ঞপ্তিটি দেখুন >> এখানে <<
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!