ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবিতে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৬, ১ ডিসেম্বর ২০২৪
বেরোবিতে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ফুটবল মাঠে শুরু হয়েছে শহীদ আবু সাঈদ আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট; ছবি: ডেইলি বাংলাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ফুটবল মাঠে শুরু হয়েছে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ছাত্রদের দল অংশগ্রহণ করছে। পাশাপাশি ছাত্রীদের আটটি পৃথক দলও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শওকাত আলী।

এ সময় তিনি বলেন, যারা নিয়মিত খেলাধুলা করে তাদের মন এবং শরীর উভয়ই ভালো থাকে। আর যাদের শরীর ও মন ভালো থাকে তারা মাদক গ্রহণ করে না। সুতরাং মাদকমুক্ত সুস্থ্য জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই।

Advertisement

উপাচার্য আরো বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়কে শতভাগ মাদকমুক্ত রাখবো। সব ধরনের খেলাধুলা চালু থাকবে। খেলাধুলার জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে এই বিশ্ববিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ অবদান রাখবে।

জুলাইয়ে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পিতা মো. মকবুল হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ-আল মাহবুব খেলোয়াড়দেরকে শপথ বাক্য পাঠ করান। 

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!