ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শহিদ মুগ্ধ’র নামে প্রস্তাবিত সরোবরের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ২ ডিসেম্বর ২০২৪
শহিদ মুগ্ধ’র নামে প্রস্তাবিত সরোবরের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রস্তাবিত শহিদ মুগ্ধ সরোবরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

এসময় আরো উপস্থিত ছিলেন, এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বক এস এম সুইট।

Advertisement

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, প্রস্তাবিত শহিদ মুগ্ধ সরোবর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর সেখানে পর্যাপ্ত পানি নেয়া হবে এবং মাছের পোনা ছাড়া হবে। সরোবরের পাশে শহিদ মুগ্ধের একটি প্রতিকৃতি স্থাপন করা হবে। এভাবে সরোবরটিকে দর্শনীয় স্থানে পরিণত করা হবে।

পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বাস ইয়ার্ড প্রস্তুতের কাজ পরিদর্শন করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!