ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে ১১ দিনব্যাপী বার্ষিক নাট্যোৎসব শুরু আজ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৮, ৩ ডিসেম্বর ২০২৪
ঢাবিতে ১১ দিনব্যাপী বার্ষিক নাট্যোৎসব শুরু আজ
ছবি: সংগৃহীত

‘বুকের ভিতর দারুণ ঝড়, আজ সৃষ্টি-সুখে উল্লাস কর’ স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১১ দিনব্যাপী কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২৪ শুরু হচ্ছে আজ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবের উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। 

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনায় শুরু হওয়া এই উৎসব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

Advertisement

এ বিষয়ে জানতে চাইলে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা বলেন, এবারের উৎসবে প্রদর্শিত নাটকগুলো আমাদের সামষ্টিক জীবনের দ্রোহ, সাম্য, সম্প্রীতি ও সংহতির এক বহুত্ববোধক বাংলাদেশের রূপকল্প তুলে ধরবে বলেই বিশ্বাস। এরই ধারাবাহিকতায় উদ্বোধনী মঞ্চায়ন বাদল সরকার রচিত, টুম্পা রাণী দাশ নির্দেশিত নাটক ‘সুটকেস’ এবং ইসলাম উদ্দিন পালাকারের  ‘কমলা রাণীর সাগর দীঘি’ পালা।

প্রসঙ্গত, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৮তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব উদযাপিত হবে। ১১ দিনব্যাপী উৎসবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত ১৮টি নাটক মঞ্চায়ন হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!