ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ধর্মীয় সম্প্রীতি বজায়ে ভারতীয় গণমাধ্যমে প্রপাগান্ডা বন্ধের আহ্বান

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ৭ ডিসেম্বর ২০২৪
ধর্মীয় সম্প্রীতি বজায়ে ভারতীয় গণমাধ্যমে প্রপাগান্ডা বন্ধের আহ্বান
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির বজায় রাখতে ভারতীয় গণমাধ্যমে প্রপাগান্ডা বন্ধের আহ্বান জানিয়েছে সার্বভৌমত্ব আন্দোলন।

শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ হওয়ার পরও তারা নানাভাবে তাদের গণমাধ্যমে একের পর এক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখন পর্যন্ত ভারতের ৪৯টি মিডিয়া বাংলাদেশকে নিয়ে নানা প্রোপাগান্ডা ছাড়িয়েছে, যা নানা বিভ্রান্তির জন্ম দিয়েছে।

Advertisement

বক্তারা আরো বলেন, পাহাড়ে শান্তি চুক্তি হলেও, ভারত কখনোই চায়নি শান্তি চুক্তি হোক। শান্তি চুক্তি দীর্ঘ ৫৩ বছর হলেও একমাত্র ভারতের কারণে পাহাড়ে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। আমরা চাই, পাহাড়ে-সমতলে বাংলাদেশে সব ধর্মের মধ্যে ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরো মজবুত করতে ভারতের গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে তারা যেন প্রোপাগান্ডা না ছড়ান। এ দেশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ রয়েছে, এ ধারণা সংকুচিত করেছে, আমরা চাই বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যেন সবার মধ্যে ঐক্যের বন্ধনটি আরো সুদৃঢ় হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, বৌদ্ধ কমিটির ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া, পাহাড়ি নেতা কুয়াচিং মন শাহ, মাওলানা ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য দেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!