প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশসেরা শাবিপ্রবি
জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৪ দেশের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ‘সাস্ট ফ্যানাটিকস’।
রোববার দুপুরে চ্যাম্পিয়ন দলের সদস্য ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী মোজাদ্দেদে আলফেহ সানী বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (৭ ডিসেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) প্রতিযোগিতায় দেশসেরা হোন সাস্ট ফ্যানাটিকস।
.png)
সবচেয়ে কম সময়ের মধ্যে সাতটি সমস্যার সমাধান করে এ গৌরব অর্জন করে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০টিরও বেশি দল অংশগ্রহণ করেছিল।
চ্যাম্পিয়ন সাস্ট ফ্যানাটিকস দলের সদস্যরা হলেন- মোজাদ্দেদে আলফেহ সানী, মুহাম্মদ নাজমুল হাসান নাঈম, আবু কাওসার মো. গোলাম সারওয়ার। দলের তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এ কে এম ফখরুল হোসেন। আসন্ন আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অন্যান্য আন্তর্জাতিক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সাস্ট ফ্যানাটিক্স।
প্রসঙ্গত, ইন্টার-কলেজিয়েট প্রোগ্রামিং কম্পিটিশন (আইসিপিসি) হল প্রোগ্রামিং জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট। বিশ্বের বিভিন্ন দেশের সেরা সেরা দল আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণ করে।