ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৩, ১৪ ডিসেম্বর ২০২৪
যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শোক র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Advertisement

এদিন বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং কালো পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন করা হয়। পরে সেখান থেকে শোক র‌্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহিদ স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, সাংবাদিক সংগঠন, শিক্ষক ও কর্মকর্তাদের সংগঠন, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!