ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গুচ্ছ ভর্তি বিষয়ে ভিসিদের বৈঠক শনিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৪, ১৯ ডিসেম্বর ২০২৪
গুচ্ছ ভর্তি বিষয়ে ভিসিদের বৈঠক শনিবার
ছবি: ডেইলি বাংলাদেশ

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছেন উপাচার্যরা। শনিবার (২১ ডিসেম্বর) রাত ৯টায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে। তবে সভায় ঠিক কতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম বলেন, আগামী শনিবার উপাচার্যদের নিয়ে ভার্চুয়াল সভা ডাকা হয়েছে। এ সভায় চলতি বছরের ভর্তি কার্যক্রম শেষ করাসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!