[ শিক্ষা ]
গুচ্ছ ভর্তিতে সিদ্ধান্ত আসবে আজ
ছবি: ডেইলি বাংলাদেশ
২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছেন উপাচার্যরা। শনিবার (২১ ডিসেম্বর) রাত ৯টায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে। সভায় গুচ্ছ ভর্তি বিষয়ে নতুন সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম এ তথ্য জানিয়েছেন।
তবে সভায় ঠিক কতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
.png)
উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম বলেন, শনিবার উপাচার্যদের নিয়ে ভার্চুয়াল সভা ডাকা হয়েছে। এ সভায় চলতি বছরের ভর্তি কার্যক্রম শেষ করাসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।
মাভিপ্রবি উপাচার্য বলেন, মূলত দুটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি থাকবে। আগামী বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা একটি। মানে আগামী বছর গুচ্ছ থাকবে কি না, থাকলে কারা কারা এবং কীভাবে হবে। আরেকটি বিষয় হলো- চলতি বছরের মাইগ্রেশন বন্ধ করার বিষয়টি নিয়েও সভায় সিদ্ধান্ত হতে পারে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গুচ্ছ পদ্ধতি
লিংক সফলভাবে কপি হয়েছে!