ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাবির জরুরি নির্দেশনা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২৯ ডিসেম্বর ২০২৪
জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাবির জরুরি নির্দেশনা
ঢাবির দেয়ালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের গ্রাফিতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জুলাই-আগুস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত দেয়াল লিখন ও গ্রাফিতিগুলো যথাযথভাবে সংরক্ষণের ব্যাপারে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার ঢাবি প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, দেয়াল লিখন ও গ্রাফিতিগুলো কোনোভাবেই মুছে ফেলা বা এর কোনোরূপ ক্ষতিসাধন করা যাবে না। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রশাসনিক আদেশ অমান্য করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

কোনো কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই দেয়াল লিখন ও গ্রাফিতিগুলো নষ্ট হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দীর্ঘ ৩৬ দিন শিক্ষার্থীদের উদ্যোগে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন করা হয়।

স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণহত্যার নিদর্শন, আন্দোলনে শহিদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি নিদর্শন স্বরূপ দেয়াল লিখন ও গ্রাফিতিগুলো জরুরি ভিত্তিতে সংরক্ষণের জন্য সবার সহযোগিতা কামনা করেছে ঢাবি প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!