আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘোষণাপত্র পাঠ করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট বা জনআকাঙ্ক্ষাকে দালিলিক রূপ দেওয়া হবে।
শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
.png)
কর্মসূচিতে উপস্থিত থাকবেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক উমামা ফাতেমা প্রমুখ। এছাড়া, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেনসহ অনেকেই উপস্থিত থাকবেন।
জানা গেছে, শহিদ মিনারে সব দলমতের মানুষকে যেতে বলা হয়েছে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ক-সহসমন্বয়ক শপথ নেবেন। এছাড়া সেখানে ‘সেকেন্ড রিপাবলিকের’ দাবি আসবে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐতিহাসিক ব্রিটিশ সময় থেকে বর্তমান সময়ের সব ইতিহাস আসবে এবং এতে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান অন্তর্ভুক্ত হবে।