থার্টি ফাস্ট নাইট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী ও সাংবাদিক) ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল বুধবার (১ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) দিয়ে উল্লেখিতরা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।
এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গায় কোনো ধরনের অনুষ্ঠান, আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো যাবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রক্টর অফিস।