রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন।
ঢাবি উপাচার্য আরবী ভাষা ও সাহিত্যকে উপজীব্য করে প্রথমবারের মতো এই সম্মেলন আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, পবিত্র কোরআনের ভাষা হওয়ায় এর যেমন মর্যাদা রয়েছে, তেমনি আন্তর্জাতিক পরিসরে যোগাযোগের ক্ষেত্রেও এই ভাষার গুরুত্ব অপরিসীম। নিয়মিত পড়াশোনা ও বিভাগের শিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার মাধ্যমে আরবী ভাষায় দক্ষতা অর্জনের শিক্ষার্থীদের কাজ করতে হবে। যার ফলে শিক্ষার্থীরা যেমন নিজেকে সমৃদ্ধ করতে পারবে, তেমনি জ্ঞানেরও বিকাশ ঘটবে।
.png)
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আবু বকর রফিক আহমদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।