ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য সুখবর

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৮, ৫ জানুয়ারি ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য সুখবর
ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করার তারিখ ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। কেবল শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে ফরম জমা দিতে পারবেন।

Advertisement

কলেজ থেকে শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়নের তারিখ ১৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি এবং সোনালী ব্যাংক সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ ১৯ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো  হয়েছে।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bdwww.nubd.info) থেকে পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!