[ শিক্ষা ]
ইবির এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা তারিখ পরিবর্তন
ছবি: ডেইলি বাংলাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ বর্ষের এম.ফিল ও পিএইচ.ডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কার্যদিবস পিছিয়েছে প্রশাসন। এতে ১০ জানুয়ারির পরিবর্তে আগামী ১২ জানুয়ারি রোববার সকাল ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হবে।
শনিবার (৪ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. বদিউজজামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এম.ফিল ও পিএইচ.ডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত ১০ জানুয়ারি শুক্রবারের পরিবর্তে আগামী ১২ জানুয়ারি রোববার সকাল ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হবে।
.png)
উল্লেখ্য, পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ইতঃপূর্বে ১৭ ডিসেম্বর প্রচারিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!