ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবি ছাত্রশিবিরের নেতৃত্বে যারা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ৭ জানুয়ারি ২০২৫
শাবিপ্রবি ছাত্রশিবিরের নেতৃত্বে যারা
সভাপতি তারেক মনোয়ার ও সম্পাদক মাসুদ রানা। ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক মনোয়ার। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এর আগে সোমবার ( ৬ জানুয়ারি) সিলেট নগরীর এক মিলনায়তনে এ কমিটি গঠন করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিতিতে শাখার সদস্যদের প্রত্যক্ষভাবে ভোট সভাপতি নির্বাচিত হয়। নির্বাচন শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে শাখার নতুন সভাপতিকে শপথবাক্য পাঠ করান শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!