ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবি সাংবাদিকতা বিভাগে দায়িত্ব পেলেন আনওয়ারুস সালাম

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ২২ সেপ্টেম্বর ২০২৬
জবি সাংবাদিকতা বিভাগে দায়িত্ব পেলেন আনওয়ারুস সালাম
ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম ।ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম। আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

Advertisement

অফিস আদেশে বলা হয়েছে, বর্তমান চেয়ারম্যানের দায়িত্বের মেয়াদ আগামী ২৬ সেপ্টেম্বর তিন বছর পূর্ণ হবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরদিন ২৭ সেপ্টেম্বর থেকে ড. মুহাম্মদ আনওয়ারুস সালামের নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উপাচার্যের অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম বিভাগের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও গতিশীল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!