[ দেশজুড়ে ]
চাটমোহরে ট্রলির ধাক্কায় অটোভ্যান চালক নিহত
চাটমোহর থানা। ফাইল ছবি
পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় সোহরাব আলী (৬০) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চাটমোহর-জোনাইল সড়কের ধরইল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোভ্যানের এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত সোহরাব আলী উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল স্কুলপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। আহত নারী একই ইউনিয়নের পুরান শোয়াইল গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী পান্না খাতুন ওরফে পনো (৪৫)। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে অটোভ্যান চালিয়ে চাটমোহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন সোহরাব আলী। পথে পেছন থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি চালক ও যাত্রীসহ সড়কের পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই সোহরাব আলীর মৃত্যু হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!