ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষকের পদাবনতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষকের পদাবনতি
ছবি: সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগের পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষককে পদাবনতি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় তিন শিক্ষকের পদাবনতি অনুমোদন করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

সিন্ডিকেট সূত্র জানায়, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে অধ্যাপক পদ থেকে সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে।

জানা গেছে, গত বছরের ১৯ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে অধ্যাপক রশীদুল ইসলাম ও এক ছাত্রীর মেসেঞ্জারে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ওই ছাত্রী পরিচয় গোপন রেখে প্রথমে স্ক্রিনশটগুলো প্রকাশ করেন।

পরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে এ বিষয়ে বিস্তারিত পোস্ট দেন তিনি। এরপর ওই পোস্ট ও স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে।

এর আগে ১৭ এপ্রিল অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে পরীক্ষার খাতায় নম্বর পরিবর্তন এবং হুমকি দেওয়ার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছিলেন ওই ছাত্রী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!