ভুল করে নগ্ন ছবি পোস্ট ক্রিস ইভান্সের!
ইনস্টাগ্রামে ডেবিউ করেছেন অনেক দিন হল। তারপরও তিনি কী করে এমন ভুল করলেন? এটাই এখন অ্যাভেঞ্জার্স-এর অভিনেতা ক্রিস ইভান্সের ভক্তদের প্রশ্ন! বিশ্বজুড়ে লকডাউনের সময় ক্রিস ইভান্স ইনস্টাগ্রামে আসেন। তিনি জানিয়েছিলেন, ইনস্টাগ্রামে আদরের পোষ্যটির ছবি পোস্ট করে ভক্তদের দেখাবেন। বেশ কিছুদিন তিনি সেটাই করছিলেন।
তার আদরের পোষ্যটির ছবি দেখে মন ভরছিল ভক্তদের। কিন্তু আচমকাই তিনি এত বড় ভুল করে বসলেন। ভক্তরা বুঝতেই পারছেন না, ক্যাপ্টেইন আমেরিকা ইচ্ছে করেই এমনটা করলেন! নাকি সত্যিই কোথাও ভুল হয়ে গিয়েছিল!
একটি ছোট্ট ভিডিও ক্লিপস শেয়ার করেছিলেন ইভান। সেখানে তাকে বন্ধুদের সঙ্গে মজা করতে দেখা যাচ্ছিল। এর পরই তার নগ্ন ছবি ফুটে ওঠে। সেই সময় ক্রিসের ক্যামেরা রোল হতে শুরু করেছিল। আর আচমকাই তার যৌনাঙ্গের ছবি ভেসে ওঠে। এরপরই সোশ্যাল মিডিয়া সেই ছবি নিয়ে উত্তাল হয়ে ওঠে।
.png)
ক্রিস ইভান্সের এমন কাণ্ড টুইটারে ট্রেন্ড করতে শুরু করে। মনে করা হচ্ছে, ভুলবশতই ক্রিসের সেই ছবি পোস্ট হয়ে গিয়েছিল। তবে অনেকেই ক্যাপ্টেন আমেরিকার সেই ছবি নিয়ে মজা করার সুযোগ ছাড়েননি। কেউ কেউ আবার বলেছেন, ক্রিস ইভান্সের সঙ্গে যেটা হয়েছে তা যে কারো সঙ্গে হতে পারে। আমরা সবাই নিজেদের ব্যক্তিগত দিক আড়ালে রাখার চেষ্টা করি। তবে অনেক সময় সেই দিক ভুলবশত প্রকাশ্যে চলে আসে। আর তখন অন্যদের দায়িত্ব বেড়ে যায়। কারো ব্যক্তিগত দিক নিয়ে মশকরা করাটা মোটেও সভ্য আচরণ নয়।
কিন্তু কে শোনে কার কথা! ইভান্সকে নিয়ে মজা চলতেই থাকে।
ক্রিস ইভান্স ইতিমধ্যে জানিয়েছেন, তাকে আর অ্যাভেঞ্জার্স-এর সিরিজে দেখা যাবে না। তিনি অ্যাভেঞ্জার্স-এর পরিচালক রুসো ব্রাদার্সের সঙ্গে ডিফেন্ডিং জ্যাকবস সিরিজে কাজ করা শুরু করেছেন। একইসঙ্গে রায়ান গসলিংয়ের নেটফ্লিক্স-এর একটি ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি।