ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

গোপনে বিয়ের পর এবার মা হচ্ছেন শখ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭, ১৯ জুন ২০২১
গোপনে বিয়ের পর এবার মা হচ্ছেন শখ
স্বামীর সঙ্গে আনিকা কবির শখ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ গোপনে বিয়ে করেছেন, এ অভিযোগ গত বছরেরই। তবে বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন এ অভিনেত্রী। তার বিয়ে নিয়ে গুঞ্জনের মধ্যেই এবার মা হওয়ার নতুন খবর পাওয়া গেছে। 

জানা গেছে, গত বছর ১২ মে ঘরোয়া আয়োজনে রহমান জনকে বিয়ে করেন শখ। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। এক সময় টুকটাক মডেলিং করেছেন, এখন পেশায় ব্যবসায়ী। উত্তরার একটি বাসায় দুজনে সংসার পেতেছেন।

এবার শখের মা হওয়া নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। তবে মা হওয়ার সুখবর অভিনেত্রী নিজে না জানালেও তার ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement

অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে বিচ্ছেদের পর অনেকদিন একা ছিলেন শখ। এরপর গত বছরের আগস্টে খবর প্রকাশ হয়, আবারো বিয়ে করেছেন এ অভিনেত্রী। তবে বিষয়টি শখ স্বীকার করেননি।

এবার নতুন খবর এলো, মা হতে যাচ্ছেন এ মডেল অভিনেত্রী। তার ঘনিষ্ঠজন জানিয়েছে, শখ অন্তঃসত্ত্বা। বিষয়টি শখই তাকে নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ সন্তানের জন্ম হবে, সেটা জানা যায়নি। 

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে শখের ব্যবহৃত মোবাইল ফোন যথারীতি বন্ধ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, তার স্বামীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। রাজধানীর উত্তরাতে তিনি ফ্ল্যাট নিয়েছেন। সেখানেও স্বামীর সঙ্গে সময় কাটান।

প্রসঙ্গত, মডেল ও অভিনয়শিল্পী নিলয় আলমগীরকে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন শখ। শুরুতে সে বিয়ের খবরও গোপন রেখেছিলেন। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!