ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ফেসবুকে গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো ‘ঢাবি শিক্ষার্থী’ কাজ

বিনোদন প্রতিবেদক  
প্রকাশিত: ২০:৩০, ৩ জুলাই ২০২১
ফেসবুকে গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো ‘ঢাবি শিক্ষার্থী’ কাজ
গৃহপরিচারিকার বেশে নাট্য অভিনেত্রী সাবিলা নূর

ফেসবুকের অ্যাকাউন্টের নাম ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! ইউক্যাম পারফেক্ট দিয়ে এডিট করা প্রোফাইল ফটো দেখে বুঝার উপায় নেই অ্যাকাউন্টটি একজন কাজের মেয়ে বা গৃহপরিচারিকার।

প্রোফাইলে শিক্ষা গ্রহণের প্রতিষ্ঠানের নাম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সেই প্রোফাইল থেকেই ফ্রেন্ড রিকুয়েন্ট পেলেন বাড়ির গৃহকর্তা। এরপরই শুরু হয় ধাঁধাময় কাহিনি।

জান্নাতুল ফেরদৌস লাবণ্যর রচনায় ও শিহাব শাহীন পরিচালনায় নির্মিত হয়েছে ‘রঙিলা ফানুস’ নামের নাটক। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর।

নাটকটির গল্প প্রসঙ্গে সাবিলা জানান, নাটকে গৃহপরিচারিকার চরিত্রে তিনি অভিনয় করেছেন। শুরুতে গৃহকর্তার কাছে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর গল্প খুবই মজার। শেষটা আরো মজার। তিনি ফেসবুকের মাধ্যমে প্রেমে জড়ান ঢাকা মেডিকেলে পড়ুয়া এক যুবকের সঙ্গে! শুরু হয় নাটকের মূল জটিলতা।

নাটকে মেডিকেল ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, মজার ছলে কাজটির মাধ্যমে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ এ খেটে খাওয়া মানুষগুলোরও যে আকাশ ছোঁয়া স্বপ্ন থাকে, সেটি দেখাতে চেয়েছি। নাটকে সাবিলা ও অন্যরা অসাধারণ অভিনয় করেছেন। নাটকের শেষটাতে রয়েছে বড় একটি ধাক্কা। সেটি আগাম বলছি না।

নাটকটিতে আরো অভিনয় করেন নাজিবা বাশার, সৈয়দ জামান শাওন প্রমুখ। 

আসন্ন ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে নাটকটি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!