ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নায়িকা পরীমনির যে সাজা হতে পারে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩:২০, ৫ আগস্ট ২০২১
নায়িকা পরীমনির যে সাজা হতে পারে
জনপ্রিয় নায়িকা পরীমনি

জনপ্রিয় নায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় র‌্যাবের দায়ের করা মামলায় পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন।
 
পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে ধারায় মামলা হয়েছে, সে ধারার অরাধের যে শাস্তি, তাতে একটি ধারায় অপরাধের বর্ণনা অনুযায়ী পরীমনির সর্বনিম্ন এক বছর থেকে ৫ বছর সাজা হতে পারে। আরেকটি ধারা অনুযায়ী, ৬ মাস থেকে এক বছর সাজা হতে পারে। 

পরীমনির বিরুদ্ধে করা এ মামলায় অপরাধ প্রমাণ হলে, সে অনুযায়ী তিনি এ শাস্তি পাবেন।

Advertisement

পরীমনির ঘনিষ্ট প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একই ধারায় মামলা হয়েছে। তবে রাজের ক্ষেত্রে আরেকটি ধারা যোগ করা হয়েছে। যেহেতু তিনি মাদকের পৃষ্ঠপোষকতা করেছেন এবং মাদক বিভিন্ন জায়গায় সরবরাহ করেছেন, তাই তার বিরুদ্ধে অতিরিক্ত একটি ধারা যোগ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া, পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, গ্রেফতাররা নিজেদের দখলে অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশি মদ, এলএসডি, আইস এবং সিসা রেখেছিল। যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণেই তাদের গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এখন দেখার বিষয় কী সাজা অপেক্ষা করছে অভিনেত্রী পরীমনি ও তার সহযোগীদের জন্য।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!