ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ফটোশুটে নিক-প্রিয়াঙ্কার রসায়ন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৪, ১ ডিসেম্বর ২০২১
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ফটোশুটে নিক-প্রিয়াঙ্কার রসায়ন
ছবি: সংগৃহীত

রেড কার্পেটে মারকাটারি ফ্যাশনে দেখা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া! বউয়ের যত্ন নিয়ে নজর কাড়লেন ‘বিদেশি জামাইবাবু’ নিক। ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২১-এ স্বামী নিক জোনাসের সঙ্গে পৌঁছলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে, সব থেকে বেশি নজর কাড়ল প্রিয়াঙ্কার ভালোবাসা মাখা নজরে নিকের দিকে চেয়ে থাকা।

প্রিয়াঙ্কার সঙ্গে ছবি শেয়ার করে নিক ক্যাপশনে লিখলেন, দ্য স্টার অফ দ্য শো @প্রিয়াঙ্কা চোপড়া। এদিন টপ টু বটন প্রিন্টেড বডি স্যুটে নজর কাড়লেন প্রিয়াঙ্কা। সঙ্গে টিম আপ করেছিলেন ম্যাচিং জ্যাকেট। আর নিক পরেছিল কালো স্যুট আর রেড টি-শার্ট।

অনলাইন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে ফোটো তোলার আগে প্রিয়াঙ্কার ওভারকোট রেড কার্পেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন নিক। যাতে পারফেক্ট ছবি ওঠে। আর নিক-প্রিয়াঙ্কার এই মিষ্টি মুহূর্তে আপাতত মজেছে সকলে। এক অনুরাগী কমেন্টে লিখেছেন, ‘কি মিষ্টি আমাদের নিক। সবসময় প্রিয়াঙ্কার পাশে থাকে।’, আরেকজব লিখেছেন, ‘সত্যিই একজন জেন্টলম্যান। এই ভিডিও দেখেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে।’

Advertisement

সম্প্রতি টুইটার আর ইনস্টাগ্রাম থেকে নিজের নামের সঙ্গে থাকা জোনাস মুছে ফেলেছেন পিগি চপস! আর তা নিয়ে শুধু ভারত নয়, তোলপাড় হয়ে যায় আন্তর্জাতিক মিডিয়াতেও। যদিও পরে প্রিয়াঙ্কার মা সেটাকে গুজব বলেই সকলকে পরিষ্কারভাবে জানিয়ে দেন। 
আপাতত প্রিয়াঙ্কা অপেক্ষা করে আছেন তার পরবর্তী হিন্দি ছবি ‘ম্যাট্রিক্স রেসারেকশন’র মুক্তির অপেক্ষায়। শোনা যাচ্ছে, ছবিতে তাকে দেখা যাবে লিড রোলে থাকা কিয়ানু রিভসের বিপরীতে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!