ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মাতাল বাইক চালকের ধাক্কায় পা ভাঙল প্রিয়াঙ্কার, আজ অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪, ৪ ডিসেম্বর ২০২১
মাতাল বাইক চালকের ধাক্কায় পা ভাঙল প্রিয়াঙ্কার, আজ অস্ত্রোপচার
ফাইল ছবি

শুট চলাকালীন গুরতর আহত হয়েছেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে রাজারহাটে শুটিং চলাকালে  সেটেই আঘাত পান তিনি।

ভারতীয় গণমাধ্যেমের সূত্রে জানা যায়, চোট পেয়েছেন প্রিয়াঙ্কার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীও। তবে, তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামের একটি ওয়েব সিরিজের শুট চলছিল শুক্রবার রাত ১১-১২ টা নাগাদ। আর সেই সময়ই সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। যার চালক মত্ত অবস্থায় ছিলেন। বাইকটি কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে।

Advertisement

সেই আচমকা ধাক্কায় দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাইপাসের ধারের বেসরকারি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, প্রিয়াঙ্কার চোট গুরতর। পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। আজ শনিবার অস্ত্রোপচার কথা রয়েছে। তবে, অর্জুনকে রাতেই ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। 

আচমকা বিপর্যয়ে আপাতত বন্ধ রাখা হয়েছে শুট। ধাক্কা মেরে পালিয়ে যাওয়া বাইক চালকের খোঁজ করছে পুলিশ। 

দিনকয়েক আগেই ‘নির্ভয়া’ ছবির জন্য তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী (পপুলার) হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন প্রিয়াঙ্কা সরকার। পুরস্কার পেয়ে রীতিমতো আপ্লুত হন তিনি। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথেও তার অভিনয় করার কথা আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!