ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

২০০ কোটি টাকার প্রতারণা, বিমানবন্দরে জ্যাকুলিন আটক   

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:০২, ৫ ডিসেম্বর ২০২১
২০০ কোটি টাকার প্রতারণা, বিমানবন্দরে জ্যাকুলিন আটক   
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ- ছবি: ইয়ানডেক্স

২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে ভারতের মুম্বাই বিমানবন্দরে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে আটক করা হয়েছে। এতে তার বিদেশ যাওয়া আটকে গেছে। 

ভারতের ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) নোটিসের পরেই আটকের এ ঘটনা ঘটলো। 

সম্প্রতি প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানাবিধ প্রশ্ন উঠে‌ছে। আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট দাখিল করেছে ইডি। 

Advertisement

চার্জশিটে সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার সাবেক মালিক শিবেন্দ্র সিং এবং মালবেন্দ্র সিংয়ের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেন সুকেশ ও তার স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডির পক্ষ থেকে একাধিক বার জ্যাকুলিনকে জেরা করা হয়।

৯ লাখ টাকার পার্সি বিড়াল, ৫২ লাখ টাকার একটি ঘোড়াসহ এ রকম মোট ১০ কোটি টাকার উপহার পেয়েছিলেন জ্যাকুলিন। উপহারদাতা কিন্তু সেই সুকেশ। সাম্প্রতিক সময়ে দাখিল করা চার্জশিটে ইডি এমনই দাবি করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!