জানা যায়, ওই লোকগানের শিল্পীর নাম হানা হোরকা। বিয়স ৫৭ বছর। করোনাভাইরাসে আক্রান্ত হবার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে লিখেছেন যে তিনি সুস্থ হয়ে যাচ্ছেন। কিন্তু এর দুদিন পরেই তিনি মারা যান।
ছেলে জ্যান রেক বলেছেন, তিনি এবং তার বাবা করোনাভাইরাসের আক্রান্ত হবার পর তার মা ইচ্ছাকৃত সংক্রমিত হয়েছিলেন, যাতে তিনি সুস্থ হবার পর বিভিন্ন জায়গায় তার যাতায়াতে সহজ হয়।
.png)
এই সংগীত শিল্পীর স্বামী ও সন্তান টিকা গ্রহণ করেছেন এবং ক্রিসমাসের সময় তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রেক জানান, তার মা তখন দূরত্ব বজায় না রেখে ইচ্ছাকৃতভাবে তাদের সংস্পর্শে এসেছেন। তিনি নিজেকে সপ্তাহ খানেকের জন্য আলাদা রাখতে পারতেন। কিন্তু সেটি না করে তিনি সারাক্ষণ তাদের সঙ্গে ছিলেন।
চেক রিপাবলিকে সিনেমা হলে, বার এবং ক্যাফেসহ বিভিন্ন জায়গায় ঢুকতে হলে টিকা সনদ দেখাতে হয়। যদি সেটি না থাকে, তাহলে করোনায় আক্রান্ত হবার প্রমাণ দেখাতে হবে।
রেক বলেন, তার মা চেক রিপাবলিকের অন্যতম পুরনো একটি লোকগান দলের সদস্য। তিনি করোনাভাইরাসে সংক্রমিত হতে চেয়েছিলেন, যাতে বিভিন্ন জায়গায় যাবার ক্ষেত্রে তার বিধি-নিষেধ কম থাকে।
মারা যাবার দুদিন আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমি সুস্থ হয়ে যাচ্ছি। এখন থিয়েটার হবে, কনসার্ট হবে।
কিন্তু রোববার রাতে তিনি মারা যান। বাইরে হাঁটতে যাবার জন্য তিনি যখন তৈরি হচ্ছিলেন তখন আকস্মিকভাবে তার পিঠে ব্যথা শুরু হয়। একপর্যায়ে তিনি বেডরুমে শুয়ে পড়েন। মাত্র ১০ মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায় তিনি মারা যান।
তিনি টিকা না নিলেও কোভিড-১৯ টিকাকে কেন্দ্র করে যেসব অদ্ভুত গুজব তৈরি হয়েছিল, সেগুলো তিনি বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন টিকা নেবার চেয়ে আক্রান্ত হয়ে যাওয়া ভালো।