[ বিনোদন ]
এত ব্যথা, যন্ত্রণা হবে বুঝিনি, বমিও হয়েছে: নিপুণ
ছবি: সংগৃহীত
বাংলা সিনেমায় ভিন্নধর্মী অভিনয় করে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন নিপুণ। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ গ্রহণ করে আলোচনায় রয়েছেন তিনি।
সাধারণ সম্পাদকের পদ নিয়ে শুনানির পর টিকা নেন এই অভিনেত্রী। সোমবার দুপুরে করোনার বুস্টার ডোজ নেন নিপুন। তারপর থেকেই অসুস্থ তিনি।
বুস্টার নেয়ার পর থেকেই শারীরিক অবস্থা খারাপ হয়েছে নিপুনের। তিনি বলেন, বুস্টার ডোজ নেয়ার পরেই আমার প্রচণ্ড জ্বর। বাঁ হাত পুরোটা ব্যথা, সেই সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। বমিও হয়েছে একবার। গরম পানির সেঁক দিয়েও কাজ হচ্ছে না।
.png)
গণমাধ্যমকে নিপুন জানান- এত ব্যথা, এত যন্ত্রণা হবে বুঝিনি। বাঁ হাত তো নড়াচড়া করতেও পারছি না। মনে হচ্ছে বাঁ হাত অবশ হয়ে আছে। আগে জানলে আদালতের কাজ শেষ করেই টিকা নিতাম।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!