ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ঢাকাতেই ঈদ করতে ভালো লাগে: ফেরদৌস

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪১, ২ মে ২০২২
ঢাকাতেই ঈদ করতে ভালো লাগে: ফেরদৌস
ছবি: সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে ঈদ। ইতোমধ্যেই তার আমেজ ছড়িয়ে গেছে সবখানে। ঈদ উদযাপনের জন্য প্রস্তুত সবাই। শোবিজ অঙ্গনের মানুষজনও তার ব্যতিক্রম নন। শত ব্যস্ততার মাঝে তাদেরও রয়েছে ঈদ পরিকল্পনা। আর এ তালিকা থেকে বাদ যাননি অভিনেতা ফেরদৌস ফেরদৌস আহমেদ।

নিজের ঈদ পরিকল্পনা নিয়ে তিনি বলেন- ঈদ ঢাকাতেই কাটাব। ঢাকাতেই ঈদ কাটাতে সবচেয়ে ভালো লাগে। কারণ এখানে আমার বেড়ে ওঠা, পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মী সবাই আছেন। আমি বিশ্বাস করি ঈদের আনন্দ নিজের পরিবার-পরিজনের সঙ্গে কাটানো উচিত। ঈদের আনন্দটা হচ্ছে ব্যাপক, যা একা উপভোগ করা যায় না।

তিনি আরো বলেন- গত দুই বছর পর এবার হয়তো একটু স্বাভাবিকভাবে উদযাপন করতে পারব। এবার সবার সঙ্গে ঈদের জামাতে নামাজ পরতে পারব, কোলাকুলি করতে পারব, সবার বাসায় বেড়াতে যেতে পারব। এবার বিদেশ থেকে আমার অনেক আত্মীয়স্বজন এসেছেন। তাদেরকে নিয়ে একসঙ্গে ঈদ পালন করব। ঈদের পরদিন শ্বশুরবাড়িতে আয়োজন রেখেছেন, সেখানে সবাইকে নিয়ে যাব। 

Advertisement

এভাবেই ঈদের দিনগুলো কাটাব। ছোটবেলার সময় আর এখনকার আনন্দ অনুভূতিগুলো একই রকম। আমরা ছোটবেলায় যেমন করতাম সে উচ্ছ্বাস এখন আমার বাচ্চাদের মধ্যে দেখতে চাই। নতুন কয়টা জামা পেলাম, ঈদের সালামি। ঈদের সময় টিভিতে নানা রকমের অনুষ্ঠান দেখতাম। এভাবেই ছোটবেলায় ঈদ কাটত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!