ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ছোটবেলার ঈদ দিনারময় ছিল: কোনাল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১১, ২ মে ২০২২
ছোটবেলার ঈদ দিনারময় ছিল: কোনাল
ফাইল ছবি

দুয়ারে কড়া নাড়ছে ঈদ। ইতোমধ্যেই তার আমেজ ছড়িয়ে গেছে সবখানে। ঈদ উদযাপনের জন্য প্রস্তুত সবাই। শোবিজ অঙ্গনের মানুষজনও তার ব্যতিক্রম নন। শত ব্যস্ততার মাঝে তাদেরও রয়েছে ঈদ পরিকল্পনা। আর এ তালিকা থেকে বাদ যাননি সংগীতশিল্পী কোনাল।

নিজের ঈদ পরিকল্পনা নিয়ে তিনি বলেন- ঈদে গ্রামের বাড়ি গিয়ে আব্বার কবর জিয়ারত করব। ঈদের সারাদিন বাসায় থাকব। আব্বা মারা যাওয়ার পর কোনো উৎসবই মনে হয় না। ঈদের দিন আত্মীয়স্বজন সবাই আসবেন তাদের সঙ্গে কাটাব। ঈদের কাজগুলো বাসায় বসে দেখব। ছোটবেলায় আরব দেশে আমার ঈদ কেটেছে।

ছোটবেলার ঈদ দিনারময় ছিল। আত্মীয়স্বজন আসতেন আর দিনার দিতেন। সেখানে আসলে ঈদের আমেজটা তেমন বোঝা যেত না। দেশের মতো উৎসবমুখর ছিল না। খুব বোরিং লাগত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!