জানা গেছে, বর্তমানে ‘ভাইজান’ সিনেমার শুটিংয়ের জন্য ভারতের লাদাখে অবস্থান করছেন সালমান। সেখান থেকেই ছবিটি পোস্ট করেছেন তিনি। মনোরম পরিবেশ ও সালমানের লুক দুই-ই ভক্তদের মুগ্ধ করেছে। রীতিমতো ভাইরাল ছবিটি। ছবিতে একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ লুক, ভাইজান’। অপর একজন লিখেছেন, ‘ভাইজানের নতুন লুক চমৎকার।’
‘ভাইজান’ সিনেমাটিতে সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। তারা ছাড়াও অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাস্সি গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমা চলতি বছরে ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।
.png)