ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ধর্মের টানে ছাড়লেন অভিনয়, নিজেই ফাঁস করলেন গোপন বিয়ের খবর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:১৩, ৫ ডিসেম্বর ২০২২
ধর্মের টানে ছাড়লেন অভিনয়, নিজেই ফাঁস করলেন গোপন বিয়ের খবর
বিয়ের সাজে ভোজপুরী নায়িকা সাহার আফসা- ছবি: সংগৃহীত

ভারতের ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাহার আফসা। কয়েক মাস আগেই ধর্মের টানে অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি। এবার নিজেই ফাঁস করলেন গোপন বিয়ের খবর।

প্রায় দুই মাস আগে বিয়ের পিঁড়িতে বসেন সাহার। গত ১১ অক্টোবর বেঙ্গালুরুতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। তবে সাবেক এই নায়িকা কার সঙ্গে মালাবদল করেছেন সেটি জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সাহার লিখেছেন, ‘তোমার মনের মেহেদি।’

ছবিতে দেখা যায়, সবুজ-হলুদ রঙের লেহেঙ্গায় সেজেছেন সাহার, মাথায় লাল ওড়না। সঙ্গে ভারী গহনা। মেহেদির রঙে হাতের তালুতে ইংরেজি ‘এ’ বর্ণ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ‘এ’ বর্ণটি তার স্বামীর নামের আদ্যক্ষর।

এর আগে, শোবিজ ছাড়ার ঘোষণা দিয়ে সাহার জানিয়েছিলেন, পরম করুণাময় আল্লাহর নামে জানাতে চাই, আমি শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর রহমত ও ইসলামী ব্যবস্থায় বাকি জীবন কাটাতে চাই। খ্যাতি, সম্মান, ভালোবাসা দেওয়ার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!