ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

যে কারণে পলাতক মাহির স্বামী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৪, ১৮ মার্চ ২০২৩
যে কারণে পলাতক মাহির স্বামী
মাহিয়া মাহি এবং স্বামী রাকিব হাসান সরকার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার। শনিবার দুপুরে ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই মামলার আসামি তার স্বামী রাকিব হাসান সরকার পলাতক আছেন।

মাহির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি আজ সকালে সৌদি আরব থেকে দেশের ফিরলে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা থাকলেও তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে গেছেন।

এর আগে গতকাল শুক্রবার মাহিয়া মাহি ফেসবুক লাইভে গিয়ে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পুলিশ বাদী হয়ে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মামলাটি করেন। একই দিনে তাদের আসামি করে গাজীপুরের এক ব্যবসায়ী আরেকটি মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!