ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় ‘ভয়ংকর’ চুরি, গৃহকর্মীর নামে মামলা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৯, ৩ এপ্রিল ২০২৩
অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় ‘ভয়ংকর’ চুরি, গৃহকর্মীর নামে মামলা
মনিরা মিঠু- ফাইল ফটো

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় ‘ভয়ংকর’ চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার রাতে অভিনেত্রী নিজেই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় বাসার গৃহকর্মী কনা বেগমকে (৪০) আসামি করে মামলাটি করেছেন।

সোমবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মো. রেজওয়ান বলেন, অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় থানায় একটি মামলা করেছেন। থানার এসআই হানিফ উদ্দিন মণ্ডল মামলাটি তদন্ত করছেন। আসামি কনা বেগমের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট। তাকে খোঁজা হচ্ছে।

এর আগে, অভিনেত্রী মনিরা মিঠু নিজেই বাসায় চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাসার মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা খোয়া গেছে।

Advertisement

গতকাল রোববার দুপুর ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাসার সবাই হাসপাতালে ছিল। আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান গহনা, টাকা চুরি হয়ে গেছে।’

তবে এই কঠিন সময়েও মনোবল হারাচ্ছেন না জানিয়ে তিনি বলেন, ‘মেরুদণ্ড তো আমার একটাই। আল্লাহ তায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমার ওপর সহায় হবেন, আল্লাহ ভরসা।’

সে সময় মনিরা মিঠু বলেন, ‘শুটিংয়ের কাজে আমি এখন সাভারে আছি। বাসা থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। তারা শিগগিরই বিষয়টি পর্যবেক্ষণ করতে বাসায় আসবেন বলে জানিয়েছেন।’
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!