ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী গওহর খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:২৮, ১২ মে ২০২৩
পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী গওহর খান
অভিনেত্রী গওহর খান- ফাইল ফটো

ভারতীয় অভিনেত্রী গওহর খান মা হয়েছেন। বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেন এ অভিনেত্রী। এটি গওহর খান ও জায়েদ দরবার দম্পতির প্রথম সন্তান।

সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন গওহর খান।

ইনস্টাগ্রামে গওহর খান লিখেন, আনন্দ কী তা সত্যিই বুঝতে পারলাম। ভালোবাসা ও আশীর্বাদের জন্য আমার সদ্য জন্ম নেয়া ছেলে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করবেন।

করোনা সংকটের সময়ে জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর খান। মুখে মাস্ক পরে শপে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান, আর সেখানে তাকে দেখে প্রেমে পড়েন জায়েদ। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের এই ব্যবধান বাধা হয়নি এ জুটির প্রেম কাহিনিতে।

করোনার কারণে লকডাউন দেওয়া হয়েছিল ভারতে। এ বিধিনিষেধ শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি- সব মাধ্যমেই তার অবাধ বিচরণ।

পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমের গল্প কারো অজানা নয়। তবে সেই প্রেম পরিণয় পায়নি। সর্বশেষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!