ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

ফুল নিয়ে দাঁড়িয়ে থাকত ছেলেরা, প্রেম না করার উপদেশ দিতেন বুবলী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৮, ২৭ মে ২০২৩
ফুল নিয়ে দাঁড়িয়ে থাকত ছেলেরা, প্রেম না করার উপদেশ দিতেন বুবলী
সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই সম্প্রতি বেশি আলোচনায় রয়েছেন। শাকিব খানের সঙ্গে তার বৈবাহিক জীবনের ঘটনা নিয়েই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দু।

প্রেম করে শাকিব খানকে বিয়ে করলেও কলেজে পড়াকালীন বান্ধবীদের প্রেম করতে নিষেধ করতেন এই নায়িকা।

সম্প্রতি গণমাধ্যমে মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। সেখানে কলেজজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কলেজে পড়াকালীন বান্ধবীদের মধ্যে উপদেষ্টা ছিলাম।

সবাই আমার থেকে পরামর্শ নিত। আমি সবাইকে পরামর্শ দিতাম। এ সময় বান্ধবীদের পরামর্শ দিতাম প্রেম না করতে। বলতাম— এটা জানালে বাবা-মা বকা দেবে। আমার বান্ধবীরা আমার কথা মানত।  

তিনি আরো বলেন, বিশেষ করে কলেজের সামনে ছেলেরা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকত। অনেক বান্ধবীকে ফুল দিত। তখন আমি বান্ধবীদের নিষেধ করতাম। এগুলো করা ঠিক না। 

নিজের প্রেমের প্রসঙ্গ টেনে বুবলী বলেন, আমার তো প্রেম করা তো দূরে থাক, কোনো ছেলেদের সঙ্গে কথা বলার সুযোগই ছিল না। কারণ আমার মা আমাকে কলেজে রেখে যেতেন এবং ক্লাস শেষে কলেজগেট থেকে নিয়ে যেতেন। এ জন্য আমার দিকে তেমন ছেলেরা তাকাত না। তবে চোখাচুখি হলেও কথা বলার সুযোগ থাকত না।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বুবলী
লিংক সফলভাবে কপি হয়েছে!