ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

বুবলী এখন বিজলী

শব্দনীল
প্রকাশিত: ১৯:২০, ৯ আগস্ট ২০২৩
বুবলী এখন বিজলী
ছবি: অভিনেত্রী শবনম বুবলী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত দু’টি সিনেমা। ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ সিনেমা দু’টি নিয়ে বেশ প্রশংসা পেয়েছেন তিনি। প্রশংসার জোয়ার শেষ হতে না হতে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

শনিবার (১১ আগস্ট)  দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার শুটিংয়ে নামছেন তিনি। এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন জিয়াউর রোশান। গত ৭ আগস্ট থেকে এফডিসিতে শুরু হয়েছে এর শুটিং। প্রথম দিন থেকে সিনেমাটির অন্য তারকা মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু ও রোশান শুরু করলেও নির্মাতা দেবাশীষ জানান বুবলীর পার্ট শুরু হচ্ছে ১১ আগস্ট থেকে। এরপর চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত শুটিং করবেন বুবলী।

বুবলী বলেন, ‘সিনেমাটিতে আমার চরিত্রের নাম বিজলী। বুবলী এখন বিজলী,  চরিত্রটি বেশ চটপটে। জীবনযুদ্ধে বারবার প্রতারিত হয়েছে সে। তাই সেও বেছে নেয় মানুষকে প্রতারিত করার পথ। সিনেমার নায়ক চরিত্রটিও প্রতারক। দু’জন একসঙ্গে মিলে নানা মজার কাণ্ড করে বেড়াবে সিনেমাজুড়ে।’

তিনি আরো বলেন, ‘দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।’ সিনেমাটি তৈরি হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!