ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

নারীকেন্দ্রিক ছবি ফ্লপ হলে হতাশায় ভুগতেন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:১৪, ৩০ অক্টোবর ২০২৩
নারীকেন্দ্রিক ছবি ফ্লপ হলে হতাশায় ভুগতেন প্রিয়াঙ্কা!
ছবি: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ‘মেরি কম’, ‘সাত খুন মাফ’, ‘জয় গঙ্গাজল’সহ অনেক নারীকেন্দ্রিক ছবিতে কাজ করেছেন তিনি। সেগুলোর মধ্যে বেশিরভাগ সিনেমাই দর্শক টেনেছে। আবার কিছু ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়েছে। যখন নারীকেন্দ্রিক কোন সিনেমা বক্স অফিসে চলত না তখন নাকি হতাশায় ভুগতেনি এই অভিনেত্রী।

গতকাল (২৯ আক্টোবর) মুম্বাই জিও ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় অভিনেত্রী ভূমি পেডনেকারের সঙ্গে আলাপকালে এমনটাই জানান প্রিয়াঙ্কা!

অভিনেত্রীর কথায়, নারীকেন্দ্রিক ছবিতে অনেক চাপ থাকে। কারণ নারীকেন্দ্রিক ছবি হয় খুব কম। আর সেটা যখন বক্স অফিসে চলে না তখন মনে হয় সব মেয়ের হয়ে আমিই যেন হেরে গেলাম। মনে হয় আমার জন্য মেয়েরা কয়েক কদম পিছিয়ে গেল। আমার জন্যই মেয়েরা নিচু হয়ে গেল। কারণ খুব কম মেয়ের কাছেই এই সুযোগ আসে।

প্রিয়াঙ্কার ভাষ্য, পরে অবশ্য আমার মন ঘোরাতে শিখেছি। নিজেকে বুঝিয়েছি যে এটা কোনও ব্যক্তিগত ব্যাপার নয়। যখন কোনও ছবি বক্স অফিসে চলে তখন জানবে সেই ছবিতে কিছু জিনিস আছে যা জানা উচিত, দেখা উচিত। আর যখন সেটা চলে না তখন তাতে দেখার মতো কিছু থাকে না বলেই চলে না।

একজন অভিনেত্রী তখনই নারীকেন্দ্রিক ছবিতে কাজ করেন যখন নাকি তার কেরিয়ার শেষ হওয়ার পথে। এই কথা ভুল প্রমাণ করেছেন দেশি গার্ল। তিনি জানালেন, ‘কৃষ’র পর পরই আমি ‘ফ্যাশন’ ছবির জন্য সই করি। তখন আমাকে বলা হয়েছিল, অভিনেত্রীরা তাদের কেরিয়ারের শেষ পর্যায় এসে নারীকেন্দ্রিক ছবি করে জাতীয় পুরস্কার জেতার জন্য। কিন্তু সেটা যে কতটা ভুল আমার কেরিয়ার দিয়েই প্রমাণ করেছি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!