[ বিনোদন ]
গাড়ির ভিতর উদ্ধার অস্কারজয়ী ‘প্যারাসাইট’ ছবির অভিনেতার মরদেহ
ছবি: সংগৃহীত
প্রয়াত অস্কারজয়ী দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’-এর অন্যতম অভিনেতা লি সন কিওন। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিনেতার নিথর দেহ উদ্ধার হয়েছে সেন্ট্রাল সিওলের একটি পার্কে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতর থেকে। পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত মাদক সেবন করে অভিনেতা আত্মঘাতীই হয়েছেন।
যদিও ময়নাতদন্তে পাঠানো হয়েছে তার দেহ। অভিনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তার স্ত্রী অভিনেত্রী জিওন হিজেন ও তার দুই সন্তান।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কলাবিভাগে স্নাতক হন লি কিওন। ২০০১ সালে টেলিভিশন সিরিজ ‘লাভার্স’-এর মধ্যে দিয়ে অভিনয়ে পা রাখেন। তবে ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’-এ অভিনয় করেই চর্চায় আসেন দক্ষিণ কোরিয়ার এই অভিনেতা।
.png)
অতিরিক্ত মাদক সেবনের কারণে এর আগেও বহুবার আইনি বিপাকে পড়েছিলেন অভিনেতা। সোশাল মিডিয়ায় তা নিয়ে বহুবার অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!