বুধবার বিকেল ৩টায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে কনসার্টটি অনুষ্ঠিত হবে। কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চান্দের গাড়ি, এ্যাভার্স, প্রতিবিম্ব, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ. কে. রাহুল অ্যান্ড ব্লাক জ্যাং ব্যান্ডদল।
.png)
এ বিষয়ে জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানবসৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে, তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সঙ্গীত। আমরা এই সংকটকালে যদি কিছু করতে পারি সেটিও গানের মাধ্যমে।
তিনি বলেন, কনসার্ট থেকে যে অর্থ পাবো তা দিয়ে খুব দ্রুত আমরা বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়াবো।