[ বিনোদন ]
প্রেমিকের সঙ্গে কথা-কাটাকাটি: মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত
রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল রিধিকা রিধির বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরাই তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রাথমিকভাবে এটিকে ‘আত্মহত্যা’ বলেই ধারণা পুলিশের। ওসি মাজহারুল আরো বলেন, এটি আত্মহত্যা বলেই ধারণা করছি, কিন্তু এর পেছনে অন্য কারো প্ররোচনা থাকতে পারে। কারণ আত্মহত্যার আগে ভিডিও কলে একজনের সঙ্গে কথা বলেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
.png)

পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরবর্তী সময়ে অভিনয়েও নিয়মিত কাজ করেন তিনি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।
ডেইলি-বাংলাদেশ/এস আই এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!