ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্যারিসের র‍্যাম্পে নজর কাড়লেন ঐশ্বরিয়া

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্যারিসের র‍্যাম্পে নজর কাড়লেন ঐশ্বরিয়া
ঐশ্বরিয়া রাই বচ্চন।

প্যারিস ফ্যাশন উইকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে আবারও নজর কেড়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে জমকালো এই ফ্যাশন শোর র‍্যাম্পে হাঁটেন ‘দেবদাস’খ্যাত এই অভিনেত্রী।

র‍্যাম্পে ঐশ্বরিয়ার পরনে ছিল ক্রিস্টালখচিত কেপসহ কর্সেটযুক্ত কালো ভেলভেটের ফিশটেল গাউন। মাথায় ঝলমলে রত্নখচিত মুকুট, পরিপাটি মেকআপ এবং ট্রেডমার্ক লাল লিপস্টিক তার সাজে যোগ করে আলাদা আভিজাত্য।

Advertisement

অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

ফ্যাশন শো শুরুর আগে রিহার্সালের সময়ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন তারকার সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় ঐশ্বরিয়াকে।

অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে কথা বলা ও তার হাত ধরে রাখার একটি মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া শোর ফাঁকে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা হয় ঐশ্বরিয়ার।

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার এই উপস্থিতি ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!