ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘উধাও’ সোনাক্ষী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০, ২৮ নভেম্বর ২০১৮
‘উধাও’ সোনাক্ষী
সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা। নিজের অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। তবে এবার অভিননেত্রীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ। আর সেটিও আবার অর্থ আত্নসাতের!

অভিযোগ ওঠে এক ব্যক্তির ৩৭ লাখ টাকা নিয়ে নাকি উধাও হয়ে গেছেন এই নায়িকা। ভারতের মুরাদাবাদের বাসিন্দা প্রমোদ শর্মা অভিযোগ করেছেন, তার অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়েও হাজির হননি সোনাক্ষী সিনহা। এর জন্য এই নায়িকাকে ৩৭ লাখ টা পরিশোধ করা হয়েছিল আগেই।

এই বছর ৩০ সেপ্টেম্বর একটি ফ্যাশনের সংক্রান্ত অনুষ্ঠান অরগানাইজ করেছিলেন প্রমোদ শর্মা। সেখানে বিশেষ অথিতি হিসেবে সোনাক্ষী সিনহাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। একটি এন্টারটেনমেন্ট কোম্পানির মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রমোদ।

Advertisement

সোনাক্ষীর পারিশ্রমিক ৩৭ লক্ষ টাকা আগেই দিয়ে দিয়েছিলেন তিনি এবং সোনাক্ষী অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় অভিযোগ জানাতে বাধ্য হন। বর্তমানে দিল্লি পুলিশ বিষটির তদন্ত করছেন। তবে এখনো এই বিষয় সোনাক্ষী কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত, সোনাক্ষী সিনহার প্রথম ছবি ছিল ‘দাবাং’ আর প্রথম নায়ক সালমান খান। বলিউডে যেন ঝড় তুলেই তার উপস্থিতি জানান দিয়েছিলেন সোনাক্ষী সিনহা। চলচ্চিত্রে তার অভিষেক রীতিমতো রাজকীয়ভাবেই হয়েছিল। এরই মধ্যে বলিউডে তার জায়গাটাও বেশ পাকাপোক্ত হয়ে গেছে। এরপর বেশ কিছু সিনেমাতে অভিনয় করে চমক দেখিয়েছেন এই নায়িকা।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!