সম্প্রতি মিলা তার ভেড়িফাইড ফেসবুক পেইজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, নগ্ন অবস্থায় বাথরুম থেকে বের করে নির্যাতনের কথা।

.png)
এদিকে, নেট দুনিয়ার গণ্ডি পেরিয়ে সবকিছু সামনে নিয়ে আসতে চলেছেন জনপ্রিয় এ পপ গায়িকা। আজ (বুধবার) বিকাল ৪টায় বেইলি রোড এর থার্টি থ্রি ক্যাফেতে সংবাদ সম্মেলন করবেন তিনি। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছেন তিনি।
স্ট্যাটাসটি ডেইলি বাংলাদেশ-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
গত ১৫ বছর মিডিয়া তে অনেক বন্ধু, অভিভাবক, ছোট ভাই বোন পেয়েছি। মিডিয়ার সকলেই আমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে জানাতে পারিনি কিন্তু মিডিয়া পরিবারে আমার সকল বন্ধুদের আজ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি, আপনাদের অনুপ্রেরণাতে আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি , আপনাদের অনুপ্রেরণাই আমাকে আমার সংগ্রামে টিকে থাকার সাহস দিয়েছে।
আজ বিকেল ৪. ০০ টায় আমি ,আমার পরিবার নিয়ে মিডিয়া এবং আপনাদের সামনে থাকব।
আমার ভাল -খারাপ সকল সময়ের সাক্ষী আপনারাই , তাই এখন একমাত্র আপনাদের সাহায্যই পারবে আমাকে ন্যায্য বিচার দিতে।
সবাইকে আজকে বিকেল ৪.০০ টায় সাথে থাকার জন্য বিনীত অনুরধ জানাচ্ছি।
ইতি তোমাদের
মিলা
ডেইলি বাংলাদেশ/টিএএস